বিএসএমএমইউতে এমডি ও এমএসের থিসিস জমাদানের সময় বৃদ্ধি
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিভিন্ন অনুষদের এমডি ও এমএস ফেইজ- বি’র থিসিস জমাদানের সময় আগামী ১০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আজ শনিবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার দাস স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের রেসিডেন্সী প্রোগ্রাম জুলাই ২০২০ সেশনের মেডিসিন, সার্জারি, ডেন্টাল ও পেডিয়াট্রিক্স অনুষদের এমডি ও এমএস ফেইজ বি এর থিসিস জমা দেওয়ার তারিখ বিদ্যমান করোনা পরিস্থিতির জন্য আগামী ১০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় থিসিস জমা দেওয়ার সময় ৩১ মার্চ থেকে কয়েক ধাপে ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল।
প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সারাবিশ্বে শিক্ষাসহ সকল খাতে স্থবিরতা বিরাজ করছে। বাংলাদেশেও এর সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছিল। আগামীকাল থেকে সকল প্রতিষ্ঠানের ছুটি বাতিল হলেও শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ রয়েছে।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪